শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে মহিলাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৬৫১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দেয়া হয়েছে। গত শুক্রবার বাড়ির পার্শ্ববর্তী হাওরে শাক তুলতে গেলে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভিকটিমের পরিবার। ভিকটিমের বাড়ি বাউসা এলাকায়। অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই মহিলা বাড়ির পাশে হাওরে শাক তুলতে যান। এ সময় একই এলাকার আফসর (৩০) ও আলামিন (২৫) নামে দুই যুবক তাকে ধর্ষণ করে। মহিলা বাড়িতে এসে ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
মহিলার পিতা জানান, আমার মেয়েটি খুবই সহজ সরল। ঠিকমত গুছিয়ে কথা বলতে পারে না। তবে ধর্ষণের কথা বলায় আমি তাকে হাসপাতালে নিয়ে এসেছি। ভিকটিমের চাচার সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অশুভন আচরণ করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই আমি অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছি।
তিনি জানান, পূর্বে ওই মেয়েটির একটি বিয়ে হয়েছিল তার একটি কন্যা সন্তানও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com