বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মক্রমপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে এমপি প্রার্থী হুমায়ুন কবীর রেজাকে সমর্থন

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৬৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মক্রমপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে এমপি প্রার্থী হুমায়ুন কবীর রেজাকে হাজারো নেতাকর্মীর সমর্থন। প্রাকৃতিক দুর্যোগের জন্য কোন প্রার্থী গণসংযোগে বের না হলেও ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিনের ন্যায় প্রচারণা অব্যাহত রেখেছেন হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীর রেজা। গতকালও তিনি ছুটে যান বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে।
জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা বলেন, ছোট বেলা থেকে জনগণের পাশে থেকে রাজনীতি করে আজ আমি মুগ্ধ। খারাপ আবহাওয়ার পরও আমার প্রতি জনগণ যে ভালবাসা দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক শেখ মুমিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দুলাল হোসেন এবং হুমায়ুন রশীদের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু।
বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, জেলা কৃষকলীগের সহ-সভাপতি শাহাজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, এসএম মাহফুজ, সঞ্জয় কুমার রায়, মহিবুল হাসান কাউছার, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী, বানিয়াচং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর সেবুল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, ইমরুল হাসান, আজিজুল হাকীম, সবুজ মেম্বার, সাজিদ আলী তালুকদার, আলাউদ্দিন সরদার, শেখ মোতাহিরুল ইসলাম, নূর মিয়া তালুকদার, আব্দুর রউফ, রমজান আলী বাদল, আব্দুল হান্নান গেদু, বিমল মাস্টার, ফয়সল আহমেদ, জাকির হোসেন, নুরুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ। সম্মেলন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউসুফ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com