রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ সদর উপজেলার নোয়াখালে ডাকাতির সাথে জড়িত ৩ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-চুনারুঘাট উপজেলার গণেশপুর গ্রামের আকবর আলীর ছেলে রুস্তম আলী (২৫), একই উপজেলার বাড়াইল গ্রামের কনা মিয়ার ছেলে আক্কাছ মিয়া (৩০) ও সদর উপজেলার সুলতানসি গ্রামের ছুরত আলীর ছেলে কামাল মিয়া (৩৫)। গতকাল হবিগঞ্জ থানার এসআই ইন্দ্রনীলের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে।
গত শুক্রবার দিবাগ রাতে নোয়াখাল গ্রামের আব্দুল মতলিবের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা লুটপাট করে পালিয়ে যাবার সময় পরিবারের লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে পালিয়ে যায়। এ সময় পুলিশের গুলিতে কয়েকজন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com