শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে মদিনা ফার্মেসীসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভেজাল খাদ্য তৈরীর অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অধিদপ্তরের অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে শহরের দিগন্ত পাড়ায় একটি ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদনের কারখানা জব্দ করা হয়। এসময় একটি টিনশেডের ঘরে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় প্রস্তুতকৃত বিপুল পরিমান আছাড়, জেলি, চকলেট, মুড়িসহ বিভিন্ন খাদ্য দ্রব্য জব্দ করা হয়। এসময় প্রাণ, বোম্বেসহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোড়ক ব্যবহারকারী বিপুল পরিমাণ খাদ্য সামগ্রি ধ্বংস করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই দিনে অতিরিক্ত মূল্য রাখার দায়ে শহরের মদিনা ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একাধিক অভিযোগের ভিত্তিতে ছদ্মবেশে অধিদপ্তরের এক কর্মচারী ফার্মেসিটিতে ঔষুধ কিনতে গেলে এসময় ৪০১ টাকার ঔষুধ ৫৭৫ টাকা মূল্যে তার কাছে বিক্রি করা হয়। ফলে অভিযোগের সত্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষনিক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে পুরাতন হাসপাতাল রোড এলাকার সজল হোটেলে পোড়া তেল পাওয়ায় আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন নায়েক জাকির এর নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com