শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের ৪১৪৯টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক তোবাশ্বির চৌধুরী, সাংগঠনিক আব্দুল বাছির, বিবেকানন্দ দাশ, মাসুম প্রমূখ।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের মূখে প্রধামন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করে বাংলাদেশে কোন বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই মোতাবেক দুই দফা ২০১৩ সনের ৯ জুায়ারী ২৬১৯৩ টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। তৃতীয় ধাপে ২০১৭ সনের ২৩ মার্চ আরো ৩০৩ টি বিদ্যালয়ের গ্যাজেট প্রকাশ করা হয়। দেশে ২৬১৯৩টি বিদ্যালয়ের বাহিরেও ইউ.এন.ডি.পি কর্তৃক ২১০ টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু অদৃশ্য করণে প্রধানমন্ত্রী ঘোষিত ৪১৪৯টি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ থেকে বঞ্চিত হয়। যাচাই-বাছাইকৃত, যাচাই-বাছাই প্রক্রিয়াধীন, যাচাই-বাছাই অপেক্ষামান বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় এনে তাদের মুখে হাসি ফুটানোর জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com