সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

এড়ালিয়ায় জুয়ার আসর থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া বন্দের বাড়ির জুয়ার আসর থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় জুয়ার আসরের গডফাদার আব্দুল মন্নাফ পালিয়ে যায়। আটকৃতরা হল, উত্তর তেঘরিয়া গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র আলকাছ মিয়া (২৫) ও একই গ্রামের আরজু মিয়ার পুত্র কিতাব আলী (২২)। এ সময় তাদের কাছ থেকে ৫শ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বন্দের বাড়িতে সহ বেশ কয়েকজন জুয়ারি মদ গাজা ও জুয়ার আসর বসায়। এদের কারণে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। বাড়ছে ওই এলাকায় চুরি ছিনতাইসহ নানান অপরাধ কর্মকান্ড। বিষয়টি নিয়ে এলাকায় সকলে একত্র হয়ে গতকাল ওই সময় উল্লেখিত স্থানে অভিযান চালায় এবং দুই জনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় খবর দিলে এসআই পলাশ চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com