শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে এক বখাটেকে উত্তম মধ্যম

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৭৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৬ শে মার্চ উপলক্ষে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত বখাটে ও বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিদ্যালয়ের ছাত্ররা ঐ বখাটেকে ধরে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিলে কিছুক্ষণ পরেই গ্রাম থেকে তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে বিদ্যালয়ে হামলার চেষ্টা করলে ছাত্র জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায় বখাটেরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই বখাটের নাম সায়েক মিয়া। সে চৈতন্যপুর গ্রামের সাজন মিয়ার পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সায়েক মিয়া (২৮) বিদ্যালয়ের মেয়েদের উত্যক্ত করতে থাকে। এসময় বিদ্যালয়ের ছাত্ররা ঐ বখাটেকে বাঁধা প্রদান করে। এ নিয়ে ছাত্রদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্ররা বখাটেকে ধরে উত্তম মধ্যম দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। এর কিছুক্ষণ পরেই ঐ বখাটে বাহির থেকে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে প্রতিষ্ঠানে হামলার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ছাত্র-জনতা মিলে বখাটেকে ধাওয়া দিলে সে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com