শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গে দূর্ধর্ষ ডাকাতি ॥ ১৫ ভরি স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মাল লুট

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামে শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব দাবিরুল ইসলামের গ্রামের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকারসহ ৫লাখ টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই গ্রামে শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব দাবিরুল ইসলামের গ্রামের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ১৫/২০ জনের একদল সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে যুগ্ম সচিবের ভাই নজরুল ইসলামকে বেধে অস্ত্রের মুখে বাড়ির অন্যান্য সদস্যদের জিম্মি করে রাখে। ডাকাত দল ঘরের আলমিরা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৬৫ হাজার টাকা সহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল বৃহষ্পতিবার সকালে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ লেয়াকত আলী ও প্রশাসনের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বানিয়াচং থানায় যুগ্ম সচিবের ভাই নজরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com