শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে আবু জাহির এমপি দুর্নীতিবাজ যত শক্তিশালীই হউক দুদুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের দূর্নীতির বিরুদ্ধে একাত্মতা প্রকাশ সম্পর্কীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৪ উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজের হলরুমে আলোচনা সভায় হবিগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নির্বাচিত মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এবং মেম্বারগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ জমির আলী ও সদর উপজেলার লষ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ আলী। বক্তব্য রাখেন, নজরুল একাডেমীর সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মিজবাহুবল বারী লিটন, তেঘরিয়া ইউনিয়নের মেম্বার গিরেন্দ্র রায়, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর জুনেদ আহমেদ, মোঃ আলমগীর। সভায় জনপ্রতিনিধিরা, সরকারি হাসপাতাল, পাসপোর্ট অফিস, এসি ল্যান্ড অফিস, রেজিষ্ট্রি অফিস, ভূমি জরিপ অফিসসহ বিভিন্ন বিভাগের দুর্নীতি উল্লেখ করে এগুলো নিরসনের ব্যাপারে উদ্যোগ নেয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com