শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে স্বাধীনতা দিবসের খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার বিকেল ৩টায় হিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলার এক পর্যায়ে ওই গ্রামের গেদু মিয়ার পক্ষের এক কিশোর খেলায় অংশ নিতে চাইলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নূর মিয়ার পক্ষে এক কিশোর বাধা দেয়। এতে বাগ্বিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, হিয়াল স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরেই স্বাধীনতা দিবসের খেলায় সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com