শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মিরপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৬৬০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফার্মেসী ও পোল্ট্রি ফিডসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জানা যায়, উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে প্রতিভা পোল্ট্রি এন্ড ফিডকে ১০ হাজার টাকা, তাপস পোল্ট্রিকে ৫ হাজার টাকা, সেবা ফার্মেসীকে ২ হাজার টাকা, নিউ সংহিতা ফার্মেসীকে ১০ হাজার টাকা ও উজ্জ্বল ফার্মেসীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভুইয়া ও বাহুবল মডেল থানা পুলিশ এবং আনসার সদস্যরা। এ সময় অভিযানের খবর পেয়ে বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে পালিয়ে যান। ভ্রাম্যমান আদালতের অভিযান দেখে বাজারে উৎসুক জনতার ভিড় জমে যায়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার প্রত্যেকটি বাজারেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com