বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল হোসাইন ফুল মিয়া ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল হোসাইন ফুল মিয়া ট্রাস্টের উদ্যোগে শতাধিক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা বুধবার দুপুরে স্থানীয় জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ আসগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মো: মাহবুব আলী। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন ট্রাস্টের পরিচালক ইমরোল হোসাইন রাসেল, স্থানীয় জগদীশপুর ইউনিযনের চেয়ারম্যান সফিকুল ইসলাম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মুদরেকুল হোসাইন, বিশিষ্ট মুরুব্বী সৈয়দ গিয়াসুল হোসাইন, আওয়ামীলীগ নেতা রহম আলী প্রমুখ। সভায় প্রধান অতিথি এমপি মাহবুব আলী বলেন মরহুম ফুল মিয়া সাহেব ছিলেন ভাষা সৈনিক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মধ্যে বেচে থাকবেন। তিনি বলেন শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে হলে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন আজকের এই বৃত্তির মাধ্যমে অনেক মেধাবী ও গরিব শিক্ষার্থীরা ভালভাবে লেখাপড়া করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com