শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে গূহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামে আয়েশা আক্তার (২০) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ছালেক মিয়ার স্ত্রী। গতকাল বুধবার বিকেলে পারিবারিক কলহের জেরধরে স্বামীর বাড়িতে আয়েশা ইদুরের বিষ সেবন করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশংকা জনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে নিহত আয়েশা আক্তারের বড় ভাই মধ্য বানিয়াগাও গ্রামের মসজিদের ইমাম মোঃ রহমত আলী বলেন, গত ২০/২৫ দিন পুর্বে আয়েশার স্বামী তারেক মিয়া তাকে মারধোর করে বাড়িতে থেকে বের করে দেয়। পরে এনিয়ে স্বামীর স্ত্রীর সাথে মনোমালিন্য আরো বৃদ্ধি পায়। এনিয়ে ক্ষোভে আয়েশা আক্তার ঘরে থাকা ইদুরের ঔষধ পান করে চটপট করতে থাকে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যা ৬টায় মৃত্যু বরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com