শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পুলিশ সপ্তাহকে সামনে রেখে কঠোর অবস্থানে বানিয়াচং পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৬০৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পুলিশ সপ্তাহকে সামনে রেখে সারা দেশের ন্যায় কঠোর অবস্থানে রয়েছে বানিয়াচং থানা পুলিশ। অবৈধ, লাইসেন্সবিহীন এবং ফিটনেস নেই এমন গাড়ী দেখা মাত্রই আটক করে মামলা দেয়া হচ্ছে। বানিয়াচং সদরের গুরুত্বপূর্ন জনবহুল রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত পুলিশের এ অভিযান চলছে। অবৈধ গাড়ী ছাড়াতে কেউ তদবির করলে তার বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নেয়ার কড়া হুশিয়ারী দিয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক। তিনি সম্মানিত যাত্রীগণকে অবৈধ, লাইসেন্সবিহীন গাড়ীতে চলাচল না করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ দিনে পুলিশের বিশেষ অভিযানে বানিয়াচং থানায় ১শ ২২টি পরিবহনের উপর মামলা দেয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজ এবং গাড়ীর ফিটনেস না থাকায় এসব যানবাহনের উপর মামলা দেয়া হয়। মামলা দেয়া গাড়ীর মধ্যে রয়েছে মোটর সাইকেল ৫৯টি, পিকআপ ৯টি, মাইক্রোবাস ৫টি, ট্রাক ৫টি, সিএনজি ৪৩টি এবং টমটম ১টি। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দূর্ঘটনা এবং অপরাধ রোধে রাস্তায় অবৈধ, ফিটনেসবিহীন গাড়ী কোন অবস্থাতেই চলতে দেয়া হবে না। তিনি বানিয়াচং-হবিগঞ্জ রোডে কাগজপত্র ঠিক না করে রাস্তায় গাড়ী নিয়ে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। অবৈধ গাড়ী দেখা মাত্রই পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com