শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ছাত্র সমন্বয় ফোরামের ক্যারিয়ার কাউন্সিল-২ সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃন্দাবন কলেজে ক্যারিয়ার কাউন্সিল-২ অনুষ্টিত হয়েছে। গত শনিবার সকাল ১১ টার দিকে দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের জীবন গড়ার অনুপ্রেরনামূলক সেমিনার ক্যারিয়ার কাউন্সিল-২ সম্পন্ন হয়েছে। এতে বৃন্দাবন সরকারি কলেজসহ হবিগঞ্জের বিভিন্ন কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্টিত হয়। প্রথম পর্বের সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
কলেজ কমিটির সাধারণ সম্পাদক বাঁধন চন্দ্র গোপের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি তত্ত্বাবধায়ক প্রধান শেখ সুলতান, সভাপতি রিয়াজ আহমেদ পিয়াস, সাধারণ সম্পাদক মোঃ কাওছার, সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ, কলেজ কমিটির সভাপতি খলিলুর রহমান রুবেল, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক পূজন মোদক সাজু প্রমূখ। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেন্সর মোঃ এলিয়াছ হোসেন। তার পর শুরু হয় মূল অনুষ্ঠান ক্যারিয়া কাউন্সিল-২। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান জিয়া। আলোচনা করেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, ইংরেজী বিভাগের প্রভাষক প্রদ্বীপ কুমার রায়, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ জামাল হোসাইন। এছাড়া অনুষ্ঠানে উক্ত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগত সকলেই হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com