রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শিশু ও মায়ের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষে সভা

  • আপডেট টাইম বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১ হাজার দিন শিশু ও মায়ের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে জেছিস এর উদ্যোগে সার্কিট হাউজের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
সিভিল সার্জন মোঃ নাছির উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও এভাবের সিলেট সাপ্টারের কো-অর্ডিনেটর বাবুল আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ। এতে বক্তব্য রাখেন- জেছিস এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণব, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য রিংকু, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, কবি তাহমিনা বেগম গিনি, নারী নেত্রী জাহানারা আফছর, লুৎফুন্নাহার স্মৃতি, শিক্ষিকা হাসিনা বেগম, প্রোগ্রাম পরিচালক নজরুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার সাইফুল আলম, আবাসের চেয়ারম্যান বাহাউদ্দিন সেলিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com