শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি লংঘনের অভিযোগে ৬ প্রার্থীর সমর্থককে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা নির্বাচনে আচরণ বিধি লংঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে ৪ চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান সহ ৬ প্রার্থীর সমর্থককে মোট সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম সাইফুল আলম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে চেয়ারম্যান প্রার্থী শেখ বসিরের সমর্থককে ৩ হাজার, হুমায়ূন কবির রেজার সমর্থককে ৫হাজার, নুরুল আমিনকে ১ হাজার, আমির হোসেন মাস্টারের সমর্থককে ৫শ, এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আহাদের সমর্থককে ১ হাজার এবং এহতেশামুল হক শামীমের সমর্থককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কোন প্রার্থী বা সমর্থক নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে আরো বেশী জরিমানা করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম সাইফুল আলম জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com