বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

আইডিয়াল উইমেন্স কলেজ নবীগঞ্জ ॥ উপজেলায় মানবিকে সেরা প্রথম ব্যাচে পাসের হার ৮৫%

  • আপডেট টাইম শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারে ২০১৬ সালে নবীগঞ্জ উপজেলার একমাত্র মহিলা কলেজ ‘আইডিয়াল উইমেন্স কলেজ যাত্রা শুরু করে এ বছরই প্রথম এইচএসসি পরীক্ষার প্রথম ব্যাচে পাসের হার ৮৪.৯১% অর্জন করে সফলতার দ্বার উন্মোচন করেছে।
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সারা দেশে এইচ.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে নবীগঞ্জ ‘আইডিয়াল উইমেন্স কলেজ’ এর প্রথম ব্যাচে ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ জন শিক্ষার্থী মানবিক শাখায় উত্তীর্ণ হয়েছেন। যা নবীগঞ্জ উপজেলায় এইচ.এস.সি পরীক্ষায় মানবিক শাখায় পাশের দিক থেকে সেরা। নবীগঞ্জ উপজেলার একমাত্র মহিলা কলেজ এর প্রথমবারেই আশানুরুপ সাফল্য অর্জন করায় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু উত্তীর্ণ শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা কমিটির পরিচালকবৃন্দ, অধ্যক্ষ ও প্রভাষকদের প্রতি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে আইডিয়াল উইমেন্স কলেজ এর সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য কলেজ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। ইতিমধ্যে কলেজের প্রথম বৎসরের সাফল্যজনক ফলাফলে আইডিয়াল উইমেন্স কলেজ নবীগঞ্জে শিক্ষাঙ্গনে সারা ফেলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com