রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচংয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যত কঠোর হওয়া দরকার আমরা তা করব

  • আপডেট টাইম রবিবার, ২৩ মার্চ, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জেলা প্রশাসক জয়নাল ইবেদীন বলেছেন-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ব্যাপারে নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীসহ সকলের সহযোগিতা প্রয়োজন। গত সংসদ নির্বাচনে বানিয়াচং উপজেলায় বিচ্ছিন্ন যে সকল সহিংসতার ঘটনা ঘটেছিল। সে সব ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষে আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পূর্ব থেকেই সজাগ দৃষ্টি রাখছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিশৃংখলা এড়াতে যতটুকু কঠোর হওয়া দরকার আইন অনুযায়ী আমরা তা করে যাবো। গতকাল সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অবহিতকরণ বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার এম ছফি উল্লাহ সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, জেলা ইউপি সমিতির সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, চেয়ারম্যান প্রার্থী মোঃ আমির হোসেন মাস্টার, শেখ বশির আহমেদ, মোঃ আবুল কাশেম, মোঃ ছাদিকুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রিয়তোষ রঞ্জন দেব, মোঃ আহাদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তানিয়া খানম, বেলী ইসলাম, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, আয়না পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন। এছাড়াও সভায় বানিয়াচংয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রার্থী ও তাঁদের সমর্থকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com