শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজমিরীগঞ্জ দলীয় প্রার্থীর বিপক্ষে ॥ কাজ করায় ৭ আওয়ামীলীগ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সাত আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে তারা হলেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ রওশন আলী, কৃষি বিষয়ক সম্পাদক খালেদুজ্জামান, প্রচার সম্পাদক স্বাধীন মিয়া, সদস্য সামছু মিয়া, সদস্য প্রাক্তন মেম্বার জাহাঙ্গীর আলম ও আজমিরীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী নেওয়াজ চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী জানান, ৭ জুলাই উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা উল্লেখিত সাত নেতাকে ১২ জুলাইয়ের মধ্যে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সময় দেয়া হয়। অন্যথায় তাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করা হবে বলে জানানো হয়। কিন্তু তারা এতে কর্ণপাত না করায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান, বহিষ্কৃত নেতারা শুধু দল এবং দলীয় প্রার্থীর বিরোধীতাই করেননি। তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন এবং সাধারণ জনগণকে ভয়ভীতি প্রদর্শন করছেন। আওয়ামী লীগের চেতনাধারী কোনো নেতা সাধারণ লোকজনকে ভয় দেখাতে পারে না বা নৌকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com