শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ॥ ২ যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লাবাজারে ক্যামেরা ছিনতাই করার চেষ্টার অভিযোগে শাকিল মিয়া (২২) ও ইয়াছিন মিয়া (২১) নামে ২ যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ৯ টায় উপজেলার বুল্লা বাজারের রুমা স্টুডিও থেকে রাসেল মিয়া নামে এক যুবক ডিএসএল আর একটি ক্যামেরা ভাড়া করে। পরে সে ওই ক্যামেরাটা নিয়ে স্থানীয় তেঘরিয়া গ্রামের যাওয়ার পথে শালাদিয়া গ্রামের কালীয়াদারা ব্রীজ এলাকায় পৌছলে একই উপজেলার মুড়িয়াউক গ্রামের মোঃ মন্নান মিয়ার পুত্র শাকিল মিয়া ও একই গ্রামের মোঃ আইয়ূব আলীর পুত্র মোঃ ইয়াছিন তার হাতে থাকা ক্যামেরাটি চিনিয়ে চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এসে জনতা তাদেরকে আটত করে বাজারে নিয়ে আসে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিয়ে ওই ছিনতাইকারীদের তাদের কাছে সোপর্দ করেন। এ ব্যাপারে পুলিশ জানায়, তাদেরকে সন্দেহ জনকভাবে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com