শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পুলিশের মোটরসাইকেলে ইয়াবা পাচারকালে ॥ বাহুবলে মাদক ব্যবসায়ীকে আটক করেছে গ্রামবাসী

  • আপডেট টাইম বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পুলিশের মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রিকালে সালাউদ্দিন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। আটকৃত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন শ্রীমঙ্গল থানার সুরমাভ্যালী এলাকার কনা মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে ইয়াবা বিক্রিকালে গ্রামবাসীর আটক হয়।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, আটক সালাউদ্দিন প্রায় দুই বছর ধরে বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের তাহির মিয়ার ডেনিং ওয়ার্কসপে কাজ করছিল। গতকাল বিকেল ৩টার দিকে পশ্চিম জয়পুর গ্রামের শাহিন মিয়ার কাছে ইয়াবা বিক্রি ও ইয়াবার টাকা নিতে আসছিল। সে আরো জানায়, দীর্ঘ দিন যাবত বাহুবল থানার পুলিশের এএসআই কবীরের ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে মাদক চালানের কাজে ব্যবহার করে আসছিল। এ সময় এলাকাবাসীর তাকে আটক করে উত্তমÑমধ্যম দেয়। এসময় সালাউদ্দিনের দেহ তল্লাশি করে ৫শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সালাউদ্দিন জানায়, অনেক দিন যাবৎ এএসআই কবীরে সাথে মিলেই কমিশনের মাদক ব্যবসার লেনদেন করে আসছিল। আজও কবীর তাকে পশ্চিম জয়পুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী শাহিন মিয়ার কাছে ইয়াবা দিতে ও টাকা আনতে যায়।
পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা রুবেল সরকার জানান, অনেক দিন যাবৎ আমরা পাহারা দিয়ে আসছি। গতকাল সালাউদ্দিনকে হাতে নাতে আমরা আটক করি এএসআই কবীরের ব্যবহৃত মোটরসাইকেলসহ করেছি।
খবর পেয়ে থানার এসআই অমৃত ও এএসআই সেলিম ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেলসহ তাকে থানায় নিয়ে আসেন।
বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী যোগাযোগ করলে তিনি জানান, আমি এখন ব্যস্থ আছি। এ ধরনের কোন ঘটনা ঘটে থাকলে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com