শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২ টার দিকে মাধবপুর উপজেলার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার তুলসীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম (২৩), কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রবিন (২০) ও কমলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে জাকির হোসেন (১৮)।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, ১০/১২জনের একদল ডাকাত ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসে প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় উল্লেখিত ৩ ডাকাতকে আটক করা হয়। অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো রামদা, দুটি বড় ছোরা ও একটি ফিকল উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই আক্তারুজ্জামান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com