রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

দুই কাউন্সিলর সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে জায়গা দখলের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২২ মার্চ, ২০১৪
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কাউন্সিলর জুনেদ মিয়া ও গৌতম রায়সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে জায়গা দখলের অভিযোগ দেয়া হয়েছে। উমেদনগর গ্রামের আছির মামদ বাদী হয়ে গত ২০ মার্চ অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগে অন্য অভিযুক্তরা হচ্ছেন-নোয়াবাদ এলাকার আইয়ুব আলী, বাবুল মিয়া, সামসু মিয়া, মাখন মিয়া, হাবিবুর রহমান, তৈয়ব আলী, স্বপন মিয়া ও সামসু মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে-গোবিন্দপুর গ্রামের জয়নাল আবেদীন ও শাহীন আহমেদ হবিগঞ্জ শহরে সুলতান মাহমুদপুর মৌজায় জেএল নং-১৭, খতিয়ান নং-সাবেক ২৩৩৭ হাল খতিয়ান নং-৩৭৭৮, সাবেক দাগ নং-৮১৪৩ ও ৮১৭০ এবং হাল দাগ নং-১৯৩৬ এ ৩ শতক জায়গা খরিদ করেন। উক্ত মামলার বাদী আছির মামদ জায়গাটি দেখাশুনা করছেন। সম্প্রতি আসামীরা জায়গাটি জোরপূর্বক দখল করতে নানাভাবে প্রচার করছে। আসামীরা জায়গাটি দখল করতে গেলে খুন খারাবির আশংকা করছেন আছির মামদ। ফলে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য অভিযোগটি দায়ের করেছেন আছির মামদ। এর প্রেক্ষিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উভয় পক্ষের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখা এবং বিজ্ঞ সহকারী কমিশনার ভূমিকে তদন্ত প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com