শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন আমাকে বুকে টেনে নিন

  • আপডেট টাইম সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলীর ছেলে মোঃ আলাউদ্দিন। গতকাল রবিবার তিনি জলসুখা বাজার, নোয়াগড়সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের কাছে আনারস মার্কায় ভোট ও দোয়া কামনা করেন। গণসংযোগকালে তার সাথে কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার বাবা আতর আলী সাহেব সব সময় আপনাদের পাশে থেকে কাজ করেছেন। সুখে-দুঃখে পাশে থেকেছেন। কিন্তু আপনাদের ভালবাসা উপেক্ষা মহান আল্লাহর ডাকে অকালে চলে গেলেন না ফেরার দেশে। এমনকি আমার বড় ভাই বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চেয়েছিলেন। কিন্তু তাকেও অকালে চলে যেতে হলো চক্রান্তকারীদের কারণে। বাবা ও ভাইকে হারিয়ে আমি এখন শুন্য। আপনারা ছাড়া আমার আর কোন ভরসা নেই। তাই আজ আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে বুকে টেনে নিন। গণসংযোগ চলাকালে তার সাথে উপস্থিত ছিলেন, জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, বিশিষ্ট মুরুব্বি খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার, প্রচার সম্পাদক মোঃ স্বাধীন মিয়া, সাবেক প্রচার সম্পাদক পিযুষ কান্তি রায় রানা, পৌর কমিশনার প্রদীপ কুমার রায়, বিশিষ্ট মুরুব্বি সাব্বির আহমেদ ধলাই মিয়া, আতাউর রহমান, আব্দুল হেকিম, মজিদ মিয়া, রওশন মেম্বার, স্বস্তি মিয়া, জাহাঙ্গির আলম, লেচু মিয়া, সাবেক যুবলীগ নেতা কামাল মিয়া, শফিকুর রহমান, মদরিছ মিয়া, সাম্মু মিয়া, মোহন মিয়া তালুকদার ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com