শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে বিএনপি ও শ্রমিকদল নেতার আওয়ামীলীগে যোগদান

  • আপডেট টাইম শনিবার, ২২ মার্চ, ২০১৪
  • ৬৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মুমিনুর রহমান মমিন এবং ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আওয়ামীলীগে যোগদান করেছেন। গতকাল শুক্রবার বিকালে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও মহাজোট প্রার্থী মোঃ আলমগীর চৌধুরীর নির্বাচনী কার্য্যালয়ে এসে আনুষ্টানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় যোগদান সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীরীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডঃ আবুল ফজল। বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, মোঃ আবুল কাদির, মুহিবুর রহমান চৌধুরী, আওয়ামীলীগে যোগদানকারী ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ রাকিল হোসেন, আব্দুল আজীজ, তহির উদ্দিন, আব্দুল হাকিম প্রমূখ। যোগদানকারীরা বলেন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা একযোগে কাজ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com