শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে মরহুম কিবরিয়া ও ফরিদ গাজীর অসমাপ্ত কাজ সমাপ্ত করেত দোয়াত-কলমে মার্কায় ভোট চাইলেন আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
  • ৬১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরীর দোয়াত-কলম মার্কার সমর্থনে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করা হয়। গতকাল নবীগঞ্জ উপজেলার ফার্ম বাংলা বাজার, দৌলতপুর বাজার, হালিতলা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ কালে আলমগীর চৌধুরীর সাথে ছিলেন- হবিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মেহের আলী মালদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পদক মোস্তাক আহমদ মিলু, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক এডঃ সুলতান মাহমুদ, কামাল হাসান, নুর মিয়া, ছাত্রলীগ নেতা উজ্বল সর্দার, তুহিন চৌধুরী প্রমূখ। গণসংযোগকালে মরহুম অর্থমন্ত্রী নবীগঞ্জের গর্বিত সন্তান শাহ এ এম এস কিবরিয়া ও মরহুম এমপি ফরিদ গাজীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চেয়ারম্যান প্রার্থী আলমগীর চৌধুরী তাকে দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com