বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

নবীগঞ্জে হেভেন চৌধুরী হত্যাকান্ড আদালত জামিন দিলেও জনতার আদালত খুনিদের ছাড় দেবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪
  • ৭৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রলীগের কোন্দলে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী নির্মমভাবে হত্যাকান্ডের প্রতিবাদে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে নবীগঞ্জ। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গতকাল সকালে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছে ঘোলডুবা,
বোরহানপুর, কাদিপুর, কাদমা, তাহিরপুর, রাইয়াপুর, পরিচন্দ, সাবাজপুর, কৈলাশগঞ্জ সহ আশপাশ এলাকার হাজার হাজার বিক্ষুদ্ধ জনতা।
হাজারো জনতার বিক্ষোভ মিছিল শেষে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে রাস্তা অবরোধ করে বিশাল প্রতিবাদ সমাবেশ করে আন্দোলনকারীরা। এসময় নয় মৌজার বাসীর পক্ষে অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও নুরুল হকের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেতা মোঃ আব্দুর রহিম, শ্রমিক নেতা বজলুর রশিদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক মেম্বার চুনু মিয়া, বিশিষ্ট মুরুব্বি মোঃ সাজ্জাদুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, হেভেন চৌধুরীকে হত্যাকারীরা হাইকোর্ট, সুপ্রীমকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আসলেও জনতার আদালত থেকে খুনিদের কখনো ছাড় দেওয়া হবে না। তাদের গ্রেফতার ও ফাঁসি না হওয়া পর্যন্ত নয় মৌজাবাসী উপজেলার সর্বস্তরের জনতাকে নিয়ে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। বক্তারা প্রশাসনকে হুশিয়ারী উচ্চারণ করেন বলন, হেভেন হত্যাকারীদের রাজনৈতিক ছত্রছায়ায় যদি প্রশাসন রহস্য জনক ভূমিকা পালন করে তবে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে নয় মৌজাবাসী।
উল্লেখ্য, গত ২৪ ফেব্র“য়ারী নবীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের অপর গ্র“পের লোকজনের সন্ত্রাসী হামলায় হেভেন চৌধুরী গুরুতর আহত হয়। পরে মুমুর্ষ অবস্থায় হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহরের এ্যাপলো হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হেভেন চৌধুরী মারা যায়।
হেভেন চৌধুরী মারা যাওয়ার পর পরই উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবকে বহিস্কার ও কমিটি বাতিল করা হয়। এদিকে হেভেনের পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা হাবিবকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
অপর দিকে এ হত্যাকান্ডের ঘটনায় উপজেলা প্রবাসী অধ্যুষিত নয় মৌজা সহ রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। আন্দোলন চলাকালে নবীগঞ্জ শহর দিয়ে প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ রাখে হাজারো জনতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com