শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বানিয়াচংয়ের ইউপি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে ওসির দুরত্ব নিরসনে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫০৯ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং থানার ওসি শামসুল আরেফীনকে আইন শৃংখলা রক্ষায় অধিক সচেষ্ট হওয়ার সুযোগ দেয়া হয়েছে। অন্যথায় সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তার বিরুদ্ধে জনস্বার্থে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে। গতকাল সোমবার হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়েবানিয়াচঙ্গ উপজেলার ১৫ ইউপি চেয়ারম্যান ও ২ উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘুষ, দুর্নীতিসহ আইন শৃংখলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে দুই উপজেলা ভাইস চেয়ারম্যান ও ১৫ ইউপি চেয়ারম্যান ওসি শামসুল আরেফীনের বিরুদ্ধে গত ২৯ জুন থেকে আন্দোলন করে আসছেন। এক পর্যায়ে উল্লেখিত জনপ্রতিনিধিগণ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বর্জন করেন। যা অদ্যাবধি অব্যাহত রয়েছে। তৃণমূল জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনের সুসম্পর্ক সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার গতকাল মতবিনিময় সভা আহ্বান করেন। সভায় বানিয়াচঙ্গের উপজেলা নির্বাহী অফিসার শফিউল আলম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দীর্ঘ সময় আন্দোলনরত চেয়ারম্যানদের বক্তব্য শুনেন। তিনি বলেন, আইন শৃংখলা রক্ষার মাধ্যমে বানিয়াচং উপজেলাবাসীর শান্তি শৃংখলা রক্ষা করতে শুধু ওসি নয় যে কেউ ব্যর্থ হলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জনপ্রতিনিধিদের ধৈর্য সহকারে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান। জনপ্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি ও প্রিয়তোষ রঞ্জন দেব, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী মমিন, মঞ্জু কুমার দাস, নুরুল ইসলাম, সাফিক মিয়া, হাজী মুজিবুর রহমান, আনোয়ার হোসেন, আবুল কাশেম চৌধুরী, এহিয়া চৌধুরী, এনাম খান চৌধুরী, জালাল উদ্দিন খন্দকার, খোয়াজ আলী, রফিকুল ইসলাম পাশা প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com