বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৮৭১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২৩ রমজান। দেখতে দেখতে রমজান শেষের পথে। প্রতিবছর রমজান আসে হৃদয় গভীরে অনন্য পবিত্রতা ও পরিচ্ছন্নতার বিচ্ছুরণ ঘটাতে। বাংলাদেশে ইসলামের খবর আসে সপ্তম শতাব্দির বিশেষ দশকের দিকে। আরব দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক প্রাচীনকাল থেকেই ছিল। আরব বণিকরা বাংলার বন্দর ছুঁয়ে দূর প্রাচ্যে যেত। এ সব বণিকের বাণিজ্য জাহাজে করে সাহাবায়ে কেরামের কেউ কেউ চীন-সুমাত্রা যাবার পথে বাংলাদেশের বন্দরে সফর বিরতি দিয়ে এখানকার মানুষকে তৌহিদী চেতনায় উদ্বুদ্ধ করেন। হযরত উমর রাদিআল্লাহুতা’আলা আনহুর খিলাফতকালের মধ্যভাগ ৬৪০ খ্রিষ্টাব্দের দিকে এখানে দলে দলে ইসলাম প্রচারকগণ সমুগ্র পথে ও স্থল পথে আসতে থাকেন। সাহাবায়ে কেরামগণের যুগের পর তাবেয়ী যুগ থেকে এখানে ইসলাম প্রচারের ব্যাপকতা লাভ করে সুফীয়ায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরামগণ এখানে কেউ থাকেননি। তাঁদের অনেকের মাজার শরীফ চীনের ক্যান্টন নগরীতে এখনও দৃষ্ট হয়। সুফিগণের যাঁরা এখানে এসেছেন তাঁদের অনেকেই এখানে ইসলাম প্রচার করে অন্য কোথাও চলে গেছেন, আবার অনেকেই এখানে স্থায়ী খানকা স্থাপন করে থেকে গেছেন। এ দেশেই তাঁরা বিয়েশাদি করেছেন। তাঁদের বংশধররা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত রয়েছেন। সপ্তম শতাব্দীর শেষ নাগাদ বাংলাদেশে ২৫টি, পরবর্তীকালে আর দশটি ইসলাম প্রচারক দল এই অঞ্চলে আসে। বৃহত্তর যশোরের দ্বারিয়াপুর অঞ্চলে সৈয়দ সানাউল্লাহ ওরফে শহীদ তিতুমীরের পূর্ব পুরুষ সৈয়দ শাহাদত আলী গাজী এখানে আসেন ইসলাম প্রচারের জন্য। হযরত বায়জীদ বোস্তামী এখানে এসেছিলেন, পরে তিনি স্বদেশে চলে যান। নেত্রকোনায় শাহ্ সুলতান রুমী, বগুরড়ার শাহ্ সুলতান বলখী, ঢাকার রামপাশে বাবা আদম শহীদের স্মৃতি রয়েছে। পরবর্র্তীকালে হযরত শাহ্জালাল, শাহ্ আলী বাগদাদী, হযরত আলাউল, হযরত নূর কুতুবুল আলম, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত মাওলানা আবু বকর সিদ্দীকী, মওলানা আবু নসর আবদুল হাই সিদ্দিকী, ছারছীনার মওলানা নিসারুদ্দীন আহমদ, মাওলানা রূহুল আমীন, মাওলানা আহমদ এনায়েতপুরী, দ্বারিয়াপুর শরীফের কুতুবুল আলম হযরত মওলানা শাহ সুফী তোয়াজউদ্দিন আহমদ (রহঃ) সহ অসংখ্য আল্লাহর ওলীর অবদান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com