বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে যুবককে মারধোর করে নগদ টাকা ছিনতাই

  • আপডেট টাইম শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও বাজারের নিকটে রিপন আহমদ (৩০) নামে এক যুবককে মারধোর করে নগদ ১লাখ ২০ টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই পলাশ চন্দ্র দাশ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় দীঘলবাক ইউনিয়নের রায়ঘর গ্রামের মৃত আব্দুল বশিরের ছেলে রিপন আহমদ তার ভাই লন্ডন প্রবাসীর দেয়া ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে কামারগাঁও থেকে তার বাড়ীতে যাওয়ার পথিমধ্যে বাজার অতিক্রম করার পরপরই আগে থেকেই প্রাইভেট কার যোগ উৎ পেতে থাকা মুখোশধারী ৫/৬ জন মিলে রিপন আটক করে মারধোর করে। এ সময় তারা নগদ টাকা ও ১টি দামী মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করেন।
এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই পলাশ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে রিপন আহমদ বাদী হয়ে ছিনতাই ও মারধোরের অভিযোগে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com