বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে ফার্নিচার ব্যবসায়ী অভির ইসলাম ধর্ম গ্রহন

  • আপডেট টাইম শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মনি সুত্রধর এর ছেলে অভি সুত্রধর স্বেচ্ছায় গতকাল শুক্রবার ইসলাম ধর্ম গ্রহন করেছেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও কাঠ মিস্ত্রী অভি সুত্রধর এক সপ্তাহ আগে হবিগঞ্জ কোর্টে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করেন। তার নতুন নাম রাখা হয়েছে সুলতান আহমদ। শুক্রবার সে মেম্বার আব্দুল মুকিতের মাধ্যমে আউশকান্দি হীরাগঞ্জ বাজার জামে মসজিদে গিয়ে স্বেচ্ছায় মসজিদের ইমাম মাওঃ আব্দুল হাদির কাছে কালিমা পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে। পরে সে শুক্রবার মসজিদে জুম্মার নামাজ আদায় করে। মসজিদের ইমাম তার নতুন নাম দিয়েছেন সুলতান আহমদ। এখন থেকে সে সবার কাছে সুলতান আহমদ নামে পরিচিত হবে। এ ব্যাপারে নও মুসলিম সুলতান আহমদ জানায়, সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছে। সে বলে আমার কাছে মনে হয়েছে ইসলাম সত্য ও ন্যায়ের পথে অবিচল তাই সত্য ধর্ম গ্রহন করেছি। আল্লাহ যেন আমাকে সত্যের পথে চলার তৌফিক দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com