সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাংবাদিক জীবনের উপর পুলিশি নির্যাতন চুনারুঘাটে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ৬ জুন, ২০১৮
  • ৭২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ইউ কে ভিত্তিক চ্যানেল এস এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ নির্লজ্জভাবে নির্যাতন করার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় চুনারুঘাট পৌর শহরের থানা গেইটে চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন বাচ্চু, মনিরুজ্জামান তাহের, এস.এম.সুলতান খান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম সম্পাদক আজিজুল হক নাসির, মোঃ ওয়াহেদ আলী, আলহাজ্ব আব্দুল আউয়াল, ফারুক মিয়া, শংকর শীল, রুবেল তালুকদার, সাইফুর রহমান রাব্বী প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন ও কাউন্সিলর আব্দুল হান্নান।
বক্তারা পুলিশী নির্যাতনের নিন্দা জানিয়ে জড়িত পুলিশ সদস্যদের বিভাগীয় শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com