শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে র‌্যাবের অভিযান দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৬ জুন, ২০১৮
  • ৮৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে মদ ও গাঁজাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, পশ্চিম পাকুরিয়া গুচ্ছ গ্রামের মৃত আলী মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৪) ও নয়ানী বনগাও গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে জাশেম আলী (৩০)। র‌্যাব সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল ৫টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেনসহ একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে পশ্চিম পাকুরিয়া গুচ্ছগ্রাম এলাকার রাস্তার উপর থেকে সোহেল মিয়াকে গ্রেফতার করেন। এ সময় সোহেলেকে তল্লাশি করে ৭ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। একই দিন সন্ধ্যা ৬টার দিকে নয়ানী বনগাঁও এলাকা থেকে জাশেম আলীকে গ্রেফতার করা হয়। এ সময় জাশেম আলীকে তল্লাশি করে ৯০০ গ্রাম গাঁজা, ২বোতল বিদেশী মদ, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর আড়ালে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলা শহরে বিভিন্ন নেশাজাতীয় মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল। তাদেরকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com