শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে ভেজাল বিরোধী অভিযান ॥ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৬ জুন, ২০১৮
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সদরের বিভিন্ন বাজারে পৃথক অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে গোপায়া বাজারে ঢাকনাবিহীন পাত্রে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রির অপরাধে সুজন স্টোরকে ২ হাজার ৫শ টাকা, বৈদ্যার বাজারে তাজ ফাস্ট ফুডকে ৩ হাজার ৫শ টাকা, মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে একই বাজারের খাজা স্টোরকে ২ হাজার টাকা, খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে কটিয়াদি বাজারের আদি আদর্শ মিষ্টিঘরকে ৪ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় একই বাজারের শাহজালাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ৩০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি না করা এবং ইফতার সামগ্রীতে ঢাকনা ব্যবহারের জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com