মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে কাবিরুননেছা পাঠাগার উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৫৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাবিরুননেছা পাঠাগার উদ্বোধন হয়েছে। গত সোমবার দুপুরে পাঠাগার উদ্বোধনসহ ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরাইয়া আক্তার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারখানা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক মোঃ আব্দুল হান্নান এর অনুদানে কাবিরুননেছা পাঠাগারটি স্থাপন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখ্ত চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক পলাশ চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফয়সল শোয়েব, লার্নিং পয়েন্ট একাডেমির প্রধান শিক্ষক শেখ কায়সার আহমেদ, নবীগঞ্জ আদর্শ সামাজিক সংস্থার সভাপতি সৈয়দ সামছুল ইসলাম, শিক্ষক রাহেনা আক্তার, শিক্ষক ঊর্মি দাশ সামন্ত, ম্যানেজিং কমিটির সদস্য খালিছ মিয়া, সুফি মিয়া, নামদার মিয়া, অফিস সহায়ক শোয়েব আহমেদ এবং মা অভিভাবকবৃন্দ প্রমুখ। পাঠাগার স্থাপন ও উক্ত অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন অধ্যাপক মোঃ আব্দুল হান্নান এবং পাঠাগার এর নামকরণ করা হয়েছে অধ্যাপক মোঃ আব্দুল হান্নান এর গর্বিত জননী কাবিরুননেছা নামে। বক্তারা বলেন, পাঠাগার এর মাধ্যমে অত্র এলাকার ছাত্র-ছাত্রীরা বই পড়ায় আরো আগ্রহী হয়ে উঠবে এবং বই পড়ে নিজেদের জ্ঞান ও মেধাকে সমৃদ্ধ করে যেমন নিজেদেরকে আলোকিত করতে পারবে তেমনি সুষ্ঠু সমাজ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com