শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাটে লন্ডন প্রবাসী গাজীউর রহমান গাজী’র অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চুনারুঘাটে গরীব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের জমাদার বাড়ীতে এবং শায়েস্তাগঞ্জ কদমতলীতে আলী আসকর-আয়মনা এডোকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও লন্ডন প্রবাসী গাজীউর রহমান গাজীর পৃষ্টপোষকতায় মাহে রমজান উপলক্ষ্যে ২৫০জন গরীব-অসহায়দের মাধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর লিস্টে মাথাপিঁছু- ৩ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি পেয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ লিটার তেল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি মুড়ি। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, হাজী আজগর আলী মেম্বার, ব্যবসায়ী মালেক চৌধুরী, খালেদুর রহমান, পাবেল রহমানসহ আরো অনেকে।
গাজীউর রহমান গাজী জানান, পবিত্র রমজান মাসে গরীব-দুস্থরা যাতে সমাজের অন্যদের মতো খাবারের বেলায় ব্যালেন্স রেখে দিন-যাপন করতে পারে, এজন্য এটি আমার একটি ক্ষুদ্র চেষ্টা। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতেও অসহায়দের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com