রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ডেপুটি জেলার পরিচয় দিয়ে আসামীর পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ১৪ মে, ২০১৮
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ডেপুটি জেলারের পরিচয় দিয়ে আসামীর পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা। তবে জেল সুপারের সহযোগীতায় এক গরিব পরিবার প্রতারকের হাত থেকে অর্ধ লাখ টাকা রক্ষা পেল।
সূত্র জানায়, গত শনিবার র‌্যাবের হাতে বিপুল পরিমাণ মাদকসহ আটক হয় চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত হাজী আকবর আলীর পুত্র রুস্তম আলী (৩৫)। তাকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালতে ২ বছরের কারাদন্ড দিয়ে গত শনিবার বিকেলে তাকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করেন। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে হবিগঞ্জের ডেপুটি জেলার আনোয়ারুল ইসলাম পরিচয় দিয়ে মোবাইল নাম্বার ০১৭৯১-৪৪৭১৯২ কল করে রুস্তম আলীর স্ত্রী লাভনী আক্তার সাথীকে বলে তার স্বামী জেলের ভেতরে স্ট্রোক করেছে। বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এই মুহুর্তে তার অপারেশন করতে হবে। নতুবা তাকে বাচানো যাবেনা। অপারেশনের জন্য ১ লাখ টাকা লাগবে। ৫০ হাজার টাকা দিবে জেল কর্র্তৃপক্ষ। বাকী টাকা ঘন্টাখানের মধ্যে জোগার করে তার নাম্বারে বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। নতুবা তার স্বামীকে বাচানো যাবেনা। এ খবর রুস্তম আলীর মা আমেনা বেগম শোনে জ্ঞান হারিয়ে ফেলে। অপর দিকে লাভনী তার গয়না নিয়ে স্বর্ণাকারের নিকট বন্ধক দিয়ে ৫০ হাজার টাকা আনে। বিষয়টি স্থানীয় মেম্বার আব্দুল আউয়ালকে জানালে তিনি জেলা কারাগারে যোগাযোগ করে আনোয়ারুল ইসলাম নামে কোন ডেপুটি জেলার নেই বলে জানতে পারেন। তখন বিষয়টি সন্দেহ বাধে। সাথে সাথে তার পরিবারের লোকজন জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে বিষয়টি ভূয়া প্রমাণ হয়। জেল সুপার গিয়াস উদ্দিনের সহযোগীতায় ওই গবির পরিবারটি অর্থনৈতিক ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তখন বিষয়টি ছড়িয়ে পড়লে ভূয়া ডেপুটি জেলার তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। এ ব্যাপারে জেল সুপার গিয়াস উদ্দিন জানান, বিষয়টি সম্পূর্ণ ভূয়া। প্রায়ই আসামীদের অসুস্থতার খবর দিয়ে একটি চক্র আসামীর স্বজনদের কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে আসামীর স্বজনদের সতর্ক থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com