শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে স্কুলছাত্রীর বাল্য বিয়ে পন্ড করেছে প্রশাসন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মে, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কোটা গ্রামের আলাই মিয়ার কন্যা বড়কোটা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী আজিজুন্নেছা আক্তার তুলি’র বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী এ বিয়ে পন্ড করে দেন।
জানা যায়, সোমবার উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী গ্রামস্থ আজিজুন্নেছার খালার বাড়িতে জাকজমকভাবে বিয়ের আয়োজন করে ছাত্রীর পিতা আলাই মিয়া। সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী থানা প্রশাসনসহ দেওরগাছ গ্রামে আজিজুন্নেছার খালার বাড়িতে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন পন্ড করে দেন। পরে মেয়ের বয়স যাচাইকালে আজিজুন্নেছার পিতা আলাই মিয়া উবাহাটা ইউনিয়ন অফিস থেকে ২ বছর বাড়িয়ে তাহার মেয়ের জন্ম নিবন্ধন করান। বর পক্ষ ও কনে পক্ষ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকারনামায় উভয়পক্ষ স্বাক্ষর করে বুঝে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com