শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

যথাযথ মর্যাদায় পবিত্র শবে-বরাত পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় পালিত হলো মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর মগ্ন ছিলেন ইবাদত বন্দেগিতে। সারা বিশ্বের মুসলিমদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ থেকে পানাহ চাওয়ার রাত হিসেবে শবে বরাতের রয়েছে অতুলনীয় মর্যাদা। তাই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগি, জিকির-আসকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম ও ফজিলত
হাদিসে আছে মহিমান্বিত এই রাতে মহান আল্লাহতায়ালা তার তিনশ দরজা খুলে বান্দার সবচেয়ে কাছাকাছি প্রথম আসমানে নেমে আসেন। এই রাতেই মানুষের ভালো মন্দের আমলনামা তুলে ধরা হয় মহান আল্লাহ পাকের দরবারে।
এ কারণেই ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগি ও জিকির আসকারে পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে রাতভর প্রার্থনা করেছেন। শবে বরাতের এই মহিমান্বিত রাতে প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন স্বজনরা। রাতভর ইবাদত বন্দেগি আর দীর্ঘ সেজদার পর মুমিন মুসলিমরা দু’হাত তুলে ধরেন মহান আল্লাহ পাকের দরবারে। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে।
মহান আল্লাহ রাব্বুল আল আমীনের অপার অনুগ্রহ কামনা করেন সবাই। আল্লাহর অসীম দরবারে দু’হাত তুলে মুমিন মুসলমানরা প্রার্থনা জানান পাপ মুক্তির আশায়। পবিত্র এই দিনের অছিলায় আল্লাহ যেন আমাদের মাফ করে দেন।
এদিকে মহিমান্বিত রাতটি উপলক্ষে জেলাজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। সব থানা ও পাড়া মহল্লার মসজিদ ও কবরস্থানে বাড়ানো হয় নিরাপত্তা। পুলিশের পাশাপাশি র‌্যাব, গোয়েন্দা সংস্থার কমকর্তারা মাঠে কাজ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com