শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ ও বানিয়াচংয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও বানিয়াচংয়ে পৃথক বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে বজ্রপাতে এই তিনজনের প্রাণীহানী ঘটে। এতে আহত হয়েছেন আরো দুইজন। নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের আব্দুল জব্বার (৫২) এবং বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের আজিম উদ্দিন (৪০) ও বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের শাহীন মিয়া (৩৫)। আহতরা হলেন-বানিয়াচং উপজেলার মকা গ্রামের আব্দুল হেকিম ও আছকির মিয়া।
পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমানের বরাত দিয়ে আমাদের নবীগঞ্জ সংবাদদাতা জানান, গতকাল সকালে রোকনপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার বিলপাড় হাওরে ধান কাটতে যান। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি হচ্ছিল। এসময় বজ্রপাত আঘাত হানে। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত কৃষক আব্দুল জব্বারের মৃত্যুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০হাজার টাকা দেয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী তার পরিবারের হাতে নগদ ২০হাজার টাকা তোলে দেন। এসময় পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমানসহ স্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
এদিকে কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান, সকালে কৃষকরা হাওরে বোরো ধান কাটতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে আজিম উদ্দিন ও শাহীন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আহত অপর কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান জানান, সকালে আব্দুল জব্বার হাওরে ধান কাটতে যান। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com