শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে পানিতে ডুবে ২ বাহুবলে বজ্রপাথে ১ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশু ও বাহুবল উপজেলার সোয়াইয়া বাজারে বজ্রপাতে এক শিমুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শানখলা ইউনিয়নের টিলা নামকস্থানে জমির আলীর পুকুরে এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের টিলা নামকস্থানে জমির আলীর পুকুরে গতকাল ওই সময়ে জাহেদুল ইসলামের শিশু পুত্র সৌরভ (৭) ও উলুকান্দি গ্রামের শফিক মিয়ার শিশুকন্যা হনুফা বেগম (৮) খেলা করে ফিরছিল। পথিমধ্যে তারা পুকুরে গোসল করতে নামলে দু’জনেই পুকুরে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পর এলাকার লোকজন পুকুরে তাদের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করে। একই এলাকার দুই শিশুর করুণ মৃত্যুতে তাদের পরিবারের লোকজনের কান্নায় এলাকার আকাশ ভারি হয়ে উঠে।
এদিকে বাহুবল উপজেলার সোয়াইয়া বাজারে যাওয়ার পথে সোয়াইয়া গ্রামের হারুণ মিয়ার ছেলে রাজু আহমেদ (১১) বজ্রপাতে আহত হয়। তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com