শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লন্ডনে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষ্যে সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে লন্ডনে এ বছরের জুলাই মাসে পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার পূর্বলন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এলামনাই টিম আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র মারুফ চৌধুরী, এ রহমান অলি, ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, গৌরব রায় মিথুন, বিপ্লব পাল, বশির উদ্দিন মাহমুদ, এ কে এম মোফাজ্জল হাসান শ্যামল প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন ৮২ ব্যাচের ব্যারিস্টার মাহমুদুল হক, শহীদুল আলম চৌধুরী, জুবায়ের আহমেদ, হেলাল আহমেদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান, ৮৩ ব্যাচের সামসুদ্দিন আহমেদ প্রমূখ। সভায় স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে ‘স্টুডেন্ট ডাইরেক্টরি’ ও এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে কার্যকর উদ্যোগ নেয়ার উপর জোর দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com