শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক বিপদ দাসের পরলোকগমন

  • আপডেট টাইম সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ৫৬১ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বিপদ বারণ দাস পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনির বয়স ৮০ বছর। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বিপদ বারণ দাস বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। গতকাল রবিবার (২২ এপ্রিল) সকালে তাঁর অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক পরিবারের লোকজন সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৬ ঘটিকার দিকে তিনি পরলোক গমন করেন। পরলোক গমনকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাত-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে যান। বিপদ বারণ দাস ১৯৬১ খ্রিঃ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তিনি উক্ত বিদ্যালয়ে ১৯৭৬ খ্রিঃ হতে ২০০৫ খ্রিঃ পর্যন্ত সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পরলোক গমনের খবর পেয়ে বিদ্যালয়ের তাঁর শতশত ছাত্রছাত্রী, বন্ধু, বিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ এক নজর দেখার জন্য বাড়িতে ভীড় করে। গতকাল রবিবার রাত ১০ টায় নিজ বাড়িতে তাঁর মৃতদেহ দাহ্ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com