শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

লাখাই’র এক অসহায় রোগিনীর পেট থেকে ৫ কেজি ওজনের টিউমার অপসারণ

  • আপডেট টাইম শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই’র এক অসহায় রোগিনীর পেট থেকে সফল অপারেশনের মাধ্যমে ৫ কেজি ওজনের টিউমার বের করেছেন হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ নাসিমা খানম। দীর্ঘদিন ধরে লাখাই উপজেলার বামৈ গ্রামের রুমেলা বেগম (৩০) পেটে ৫ কেজি ওজনের টিউমার নিয়ে পরিবারিক কাজকর্ম করেছিলেন। পেটে অশান্তি নিয়ে দীর্ঘদিন কাজ করার পর সম্প্রতি বিভিন্ন হাসপতালে গিয়ে টিউমারের অপারেশন করতে গেলে কোন হাসপাতাল কর্তৃপই এর কোন সমাধান দিতে পারেনি। এদিকে গতকাল সকালে রুমেলা আক্তারের স্বজনরা তাকে হবিগঞ্জ শহরের সবুজবাগস্থ মডার্ণ হাসপাতাল এন্ড ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে ডাঃ নজরুল ইসলাম কনকের তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রামে তার পেটে টিউমার ধরা পড়ে। পরবর্তীতে ডাঃ নজরুল ইসলাম কনক বিষয়টি নিয়ে ডাঃ নাসিমা খানমের সাথে আলোচনা করেন। এ পরিস্থিতিতে ডাঃ নাসিমা খানম নিজেই রোগীর অপারেশন করবেন বলে জানান। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় ডাঃ নাসিমা খানম রোগিনীর শরীরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে রুমেলার পেটের ভিতর থেকে ৫ কেজি ওজনের টিউমার বের করেন। ডাঃ নাসিমা খানমকে সহযোগিতা করেন সিলেট ওসমানি মেডিকেল কলেজের আইএমও ডাঃ নজরুল ইসলাম কনক এবং এনেসথেসিস্ট ছিলেন ডাঃ কাওসার আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com