শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  • আপডেট টাইম শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সুতাং নদীর ক, খ ও গ অংশ থেকে কোনো প্রকার ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। দিনরাতে অবাধে চলছে বালু উত্তোলন। দিনে গড়ে ৩ থেকে ৫ লাখ টাকার বালু উত্তোলন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতিমাসেই আইনশৃংখলা সভায় বালু নিয়ে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান অভিযোগ করছেন। কিন্তু প্রশাসন যেন অসহায়। এদিকে অবৈধ বালু উত্তোলন নিয়ে এলাকাবাসীর পক্ষে ৮ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সুতাং নদীর কয়েকটি অংশে ভুয়া লিজ দেখিয়ে এবং জব্দকৃত বালু বিক্রির নামে নতুন বালু উত্তোলন করার কারণে সরকার প্রতিবছর ৩ থেকে ৫ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়রা জানান, উপজেলার দেওরগাছ গ্রামের আব্দুল হামিদের পুত্র জিতু মিয়াম ও মশ্বব আলীর পুত্র সোহেল মিয়া ৪ মাস আগে সুতাং নদীর ‘গ’ অংশে বালু উত্তোলন করছে। তৎকালীন ইউএনও সিরাজাম মুনিরা অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেন এবং সুতাং নদীতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়, যা এখন বহাল রয়েছে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে জিতু মিয়া ও সোহেল মিয়া ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করে পার্শ্ববর্তী বাজারে এনে বিক্রি করছেন। প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক্টর বালু আমতলী এলাকায় নিয়ে আসার ফলে রাস্তাঘাট ধুলায় ধূসরিত হয়ে যাচ্ছে। ফলে পথচারী ও শিক্ষার্থীদের চলাফেরায় নাভিশ্বাস উঠেছে। আমতলী বাজার বালুর ডিপো থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে এ বালু পাচার করা হচ্ছে। স্থানীয় কয়েক নেতাকে ম্যানেজ করে জিতু মিয়া ও সোহেল অবৈধভাবে এ বালু বিক্রি করছে-এমন অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসী অভিযোগে বলেন, জিতু মিয়া এলাকার একটি বাহিনী তৈরি করে দীর্ঘদিন ধরে সুতাং নদীর বালু অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করেছেন। নিয়ম অনুযায়ী বালু উত্তোলনে কোনো প্রকার মেশিন ব্যবহার করা যাবে না। কিন্তু তিনি আইনের কোনো তোয়াক্কা না করেই ড্রেজার মেশিন দিয়ে দিনে-রাতে বালু উত্তোলন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com