রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচংয়ে ধান কাটা নিয়ে দু’দলের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪৭৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ধান কাটা নিয়ে দু’দলের সংঘর্ষে উভয়পক্ষে ১০জন আহত হয়েছে। পহেলা বৈশাখ শনিবার দুপুরের দিকে সুনামপুর গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের হাজী আমির আলীর ছেলে শের আলীর সঙ্গে একই গ্রামের আব্দুন নুর মিয়ার জমির ধান কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে স্বাধীন মিয়া (১৬), হামিদ মিয়া (৫০), নিপুন (২৫), কালাই মিয়া (৩০) ও শের আলীকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com