বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে দুঃসাহসিক চুরি সংঘটিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৫৬০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সুতাং বাছিরগঞ্জ বাজারে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত ১১ এপ্রিল বুধবার রাতে বাছিরগঞ্জ বাজারে ফরিদ মিয়ার মার্কেটের পিছনের বাসায় উপরের ছাদের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একদল চোর নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান শাড়ি, জামাকাপড় চুরি করে নিয়ে যায়। বাসার ভাড়াটিয়া মো: সেলিম উদ্দিন জানান, তার বোনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা আলমারি এবং সুকেজের ড্রয়ার ভেঙ্গে নগদ ৩৫ হাজার টাকা, ৩ভরি স¦র্ণ ও শাড়ি কাপড়সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় চোররা। এতে সুতাং ও বাছিরগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মাঝে চরম আতংক দেখা দিয়েছে। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com