রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বিউটি ধর্ষণ ও হত্যা ॥ বাবুলের মা ২ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের স্কুল ছাত্রী বিউটি আক্তারকে ধর্ষণ ও হত্যাকান্ডের মূল আসামী বাবুলের মা কলম চাঁন ওরফে আবুনি (৫০) এর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগমের আদালতে তাকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রবিবার বিকালে পুলিশ মামলার প্রধান আসামী বাবুলকে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আসমা বেগমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকুল ইসলাম গত রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাবুলকে আদালতে সোপর্দ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডঃ ইকবাল হোসেন ভূইয়া ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডঃ মহিবুর রহমান। এর আগে গত শুক্রবার গভীর রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামদা গ্রামে তার ফুফুর বাড়ি থেকে র‌্যাব বাবুল মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ২১ মার্চ বাবুলের মা কলম চান বিবি আবুনিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এবং বাবুলের বন্ধু ইসমাইল মিয়াকে অলিপুর থেকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com