রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে ব্যবসায়ী আকল মিয়া হত্যা ॥ মেয়র প্রার্থী রুবেল ৩ দিনের রিমান্ড বহাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেলের ৩ দিনের রিমান্ড বহাল রেখেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচার মোঃ আমজাদ হোসেন দীর্ঘ শুনানী শেষে নি¤œ আদালতের দেয়া রিমান্ড বহাল রাখেন। এর আগে ২ এপ্রিল হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ। আদালত রুবেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রুবেলের আইনজীবি উচ্চ আদালতে রিমান্ডের বিরুদ্ধে রিভিশন করবেন মর্মে আবেদন করলে গতকাল ৪ এপ্রিল পর্যন্ত রিমান্ড স্থগিত করেন বিচারক।
প্রসঙ্গত চুনারুঘাটে ব্যবসায়ী ও সুন্নী নেতা আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ক্ষমতার দ্বন্দ্ব আর জমি সংক্রান্ত বিরোধের কারণেই খুন হতে হয়েছে ওই ব্যবসায়ী নেতাকে। ইতিমধ্যে এ হত্যাকান্ডে অনেক রাঘব বোয়ালের সম্পৃক্ততা মিলেছে বলে দাবী গোয়েন্দা পুলিশের। কিলিং মিশনের অন্যতম একজন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। তিনি গ্রেফতার হওয়ার পর থেকে অনেকেই গা ঢাকা দিয়েছেন। তবে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার আশ^াস দিয়েছেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। গত রবিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানান, কিলিং মিশনে ছিল অন্তত ৫ জন। তারাই মূল কিলার। সাইফুল ইসলাম রুবেলের ভাড়া নেয়া অফিসে বসেই এক মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। কারা অর্থ দেবে, কিলিংয়ে অংশ নেবে, কিলার ভাড়া করবে সব সিদ্ধান্তই এখানে হয়। ইতিমধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারীদের একজন জসিম উদ্দিন চৌধুরী শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তির সূত্র ধরে তদন্তও অনেক এগিয়ে গেছে। বেরিয়ে এসেছে মামলার ক্লু ও মোটিভ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com